ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ অভিনন্দন বার্তার কথা জানান।


শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ১২১ থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন লিটন দাস। বল হাতে পাঁচটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

ads
ads
ads

Our Facebook Page

↑